Recents in Beach

ব্রেকিং নিউজ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সনাতন বিদ্যার্থী সংসদের উদ্যোগে নানা আয়োজনে মহালয়া উদযাপিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সনাতন বিদ্যার্থী সংসদের উদ্যোগে নানা আয়োজনে মহালয়া উদযাপিত

শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীদের সংগঠন সনাতন বিদ্যার্থী সংসদের উদ্যোগে মহালয়া উদযাপিত হয়েছে। গত ১০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চসহ বিভিন্ন স্থানজুড়ে দিনব্যাপী এই কর্মসূচি পালিত হয়। সকাল সাড়ে ছয়টায় মুক্তমঞ্চে মঙ্গল আরতির মধ্য দিয়ে অনুষ্ঠানমালার প্রথম পর্ব শুরু হয়। এরপর সকাল সাতটায় বেদপাঠ, সাড়ে সাতটায় চণ্ডীপাঠ ও দুর্গা গায়ত্রী জপ, আগমনী সংগীত, চিঠি প্রতিযোগিতা, ধুনুচি নৃত্য এবং প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন, সন্ধ্যারতি, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশেষ নাটিকা এবং পুরস্কার বিতরণের কর্মসূচি রাখা হয়। এছাড়া টিক্কারচরের শ্রীশ্রী শ্মশানকালী বাড়ি ও শিবমন্দিরের বৃদ্ধাশ্রমে প্রবীণদের জন্য অন্নপ্রসাদের আয়োজন করা হয়, যাতে বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা অংশ নেন। শুভ মহালয়া আহবায়ক কমিটির আহবায়ক শ্রীমানী কণিকা দাশ জানান, ক্যাম্পাসে চতুর্থবারের মতো এই আয়োজন পরিবার থেকে দূরে থাকা শিক্ষার্থীদের মধ্যে একতার বন্ধন দৃঢ় করার পাশাপাশি বাড়ির অভাব কিছুটা হলেও দূর করে। এই আয়োজনে সহযোগিতা করায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানান। সনাতন বিদ্যার্থী সংসদের সাধারণ সম্পাদক কেবি জর্জ রায় চণ্ডীপাঠের পবিত্র ধ্বনি ও দেবীর আগমনী সুরে দেবীপক্ষের সূচনা ঘোষণা করে সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান এবং অশুভ বিনাশ ও শান্তির প্রার্থনা করেন। সংগঠনের সভাপতি আকাশ পাল বলেন, এবারের আয়োজনে মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতাকে গুরুত্ব দেওয়া হয়েছে। মুক্তমঞ্চ ও প্রশাসনিক ভবনে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি বৃদ্ধাশ্রমের প্রবীণদের মাঝে অন্ন প্রসাদ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন, উপাচার্য এবং প্রক্টর কার্যালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মহালয়া উদযাপনের মধ্য দিয়ে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের ক্ষণগণনা শুরু হয়েছে।

সংক্ষেপে:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সনাতন বিদ্যার্থী সংসদের উদ্যোগে নানা আয়োজনে উদযাপিত হয়েছে মহালয়া। দিনব্যাপী কর্মসূচির পাশাপাশি বৃদ্ধাশ্রমে প্রবীণদের মাঝে অন্ন প্রসাদ বিতরণ করা হয়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সনাতন বিদ্যার্থী সংসদের উদ্যোগে নানা আয়োজনে মহালয়া উদযাপিত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ