Recents in Beach

ব্রেকিং নিউজ

চবিতে চৌদ্দগ্রাম স্টুডেন্টস সলিডারিটির ২০২৬-২৭ সেশনের নতুন কমিটি ঘোষণা

চবিতে চৌদ্দগ্রাম স্টুডেন্টস সলিডারিটির ২০২৬-২৭ সেশনের নতুন কমিটি ঘোষণা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শিক্ষার্থীদের সংগঠন চৌদ্দগ্রাম স্টুডেন্টস সলিডারিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি আত্মপ্রকাশ করেছে। শুক্রবার সংগঠনের পক্ষ থেকে এই কমিটি ঘোষণা করা হয়। নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মোশারফ হোসেন। এছাড়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ম্যানেজমেন্ট বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী কানিজ আরজুমান্দ স্বর্ণা এবং সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান। নবগঠিত কমিটিতে স্বাক্ষর করেছেন সংগঠনের উপদেষ্টা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেন চৌধুরী এবং প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ করিম। কমিটির অন্যান্য পদে যারা দায়িত্ব পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, দপ্তর সম্পাদক মোতাহের উদ্দিন এবং প্রচার সম্পাদক মাহমুদুন্নবী মাহি। সংগঠনের নেতৃবৃন্দ জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাঠরত চৌদ্দগ্রামের শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, সহযোগিতা এবং ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করাই এই নতুন কমিটির প্রধান উদ্দেশ্য। এছাড়াও নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সহায়তা প্রদান, একাডেমিক ক্ষেত্রে দিকনির্দেশনা দেওয়া এবং সামগ্রিকভাবে শিক্ষার্থীদের কল্যাণে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে। নবগঠিত কমিটির সভাপতি মোশারফ হোসেন বলেন, এই দায়িত্ব আমার কাছে কেবল একটি পদ নয়; বরং চৌদ্দগ্রামের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার এক পবিত্র আমানত। শিক্ষার্থীদের পাশে থাকা, তাঁদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি জোরদার করা এবং শিক্ষা, সংস্কৃতি ও মানবিক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখা হবে আমাদের নতুন কমিটির অন্যতম প্রধান লক্ষ্য। সাধারণ সম্পাদক কানিজ আরজুমান্দ স্বর্ণা বলেন, এই দায়িত্ব আমার কাছে শুধু একটি পদ নয়, বরং একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার। সিএসএসের সব সদস্যের সহযোগিতা নিয়ে সংগঠনের উন্নয়ন, কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সবার মধ্যে ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখতে আন্তরিকভাবে কাজ করতে চাই। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি। সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল নোমান বলেন, এই দায়িত্বকে আমি সম্মান নয়, আমানত হিসেবে দেখছি। সবাইকে নিয়ে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করা এবং অ্যাসোসিয়েশনকে সচল রাখাই হবে আমার অঙ্গীকার। আমাদের ওপর আস্থা রাখার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা।

সংক্ষেপে:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চৌদ্দগ্রামের শিক্ষার্থীদের সংগঠন সিএসএসের ২০২৬-২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
চবিতে চৌদ্দগ্রাম স্টুডেন্টস সলিডারিটির ২০২৬-২৭ সেশনের নতুন কমিটি ঘোষণা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ