Recents in Beach

ব্রেকিং নিউজ

সিরাজগঞ্জের কামারখন্দে অবৈধ সার মজুদের দায়ে জামায়াত নেতাক ২৫ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জের কামারখন্দে অবৈধ সার মজুদের দায়ে জামায়াত নেতাক ২৫ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় অবৈধভাবে ইউরিয়া সার গুদাম থেকে বাড়িতে নিয়ে মজুদ করার অপরাধে এক সার ডিলারকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত মনিরুল ইসলাম (৪৫) উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির এবং তিনি স্থানীয় ছোট ধোপাকান্দি গ্রামের আব্দুর রশিদের ছেলে। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ছোট ধোপাকান্দি গ্রামে এই অভিযান চালানো হয়। স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ওই এলাকায় অভিযান পরিচালিত হয়। এ সময় মনিরুল ইসলামের বাসা থেকে ১৮ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, অবৈধভাবে সার মজুদের তথ্য পেয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়া গেছে। ডিলার মনিরুল ইসলাম গুদাম থেকে সার সরিয়ে নিজের বাড়িতে মজুদ করছিলেন। পরে সার ব্যবস্থাপনা আইনের আওতায় তাকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। উক্ত অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা ফরিদ হোসাইন এবং কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাশমত আলীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সংক্ষেপে:
সিরাজগঞ্জের কামারখন্দে অবৈধভাবে ইউরিয়া সার মজুদের দায়ে স্থানীয় এক জামায়াত নেতা ও সার ডিলারকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সিরাজগঞ্জের কামারখন্দে অবৈধ সার মজুদের দায়ে জামায়াত নেতাক ২৫ হাজার টাকা জরিমানা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ