যশোরের শার্শা উপজেলায় চোর সন্দেহে স্থানীয় লোকজনের হাতে আটক ছয়জনকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পশ্চিমকোট গ্রামের বাগুড়ি কোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন পশ্চিমকোট গ্রামের মাহিন হোসেন (২০), সাতক্ষীরার কলারোয়া উপজেলার দরবসা গ্রামের মিজানুর রহমান (২০), পশ্চিমকোট গ্রামের রাহুল হোসেন (২১), আবু সাঈদ (২০), শার্শার বাগুড়ি খেলতলা গ্রামের জাকির হোসেন কালু (৩৫) এবং সাতক্ষীরা সদর উপজেলার নারায়ণপুর গ্রামের কামরুল ইসলাম (৪০)। এদের মধ্যে কামরুল বর্তমানে কলারোয়া উপজেলার কিসমত ইলিশপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিমুল হক জানান, স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে ওই ছয়জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে প্রাপ্ত প্রাথমিক তথ্য যাচাই-বাছাই শেষে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
যশোরের শার্শায় চোর সন্দেহে স্থানীয়দের হাতে আটক ছয়জনকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় উপজেলার পশ্চিমকোট গ্রাম থেকে তাদের আটক করা হয়।
-6adee0bf12e90.webp)


0 মন্তব্যসমূহ