গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভবন থেকে ৬৯ জনকে নিরাপদে উদ্ধারের তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস। শনিবার বিকেল ৩টার দিকে ডেগের চালা এলাকার ফকির মার্কেটে অবস্থিত মেট্রিক্স গার্মেন্টসে এই আগুন লাগার সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, আটতলা বিশিষ্ট ভবনটির তৃতীয় তলায় আগুন লাগার পর মাত্র পাঁচ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরবর্তীতে বিকেল সোয়া ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে সেখানে ফায়ার সার্ভিসের মোট নয়টি ইউনিট কাজ শুরু করে। আগুন নেভানোর পাশাপাশি ভবনটিতে আটকে পড়াদের উদ্ধারের কাজ অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস। তবে এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গাজীপুরের ডেগির চালায় মেট্রিক্স গার্মেন্টসের আটতলা ভবনে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রচেষ্টায় ৬৯ জনকে উদ্ধার করা হয়েছে।



0 মন্তব্যসমূহ