Recents in Beach

ব্রেকিং নিউজ

বগুড়ায় ছাত্রশিবিরের অর্ধশতাধিক নেতাকর্মীর জাতীয় নাগরিক পার্টিতে যোগদান

বগুড়ায় ছাত্রশিবিরের অর্ধশতাধিক নেতাকর্মীর জাতীয় নাগরিক পার্টিতে যোগদান

বগুড়ায় ইসলামী ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান অর্ধশতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। শুক্রবার ৩০ অক্টোবর বিকেলে বগুড়া জেলা কার্যালয়ে নতুন যোগ দেওয়া নেতাকর্মীরা জাতীয় ছাত্রশক্তির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ও বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এ এম জেড শাহরিয়ার জুহিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। যোগদানকারীদের মধ্যে রয়েছেন বগুড়া শহর শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও জামায়াতের যুব বিভাগের ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি হাফেজ গোলাম কিবরিয়া, মো. আহসান হাবিব, আসিফ মাহমুদ, মো. শাওন ও মিনহাজুল আবেদিন। তাদের কেউ ছাত্রশিবিরের সাবেক দায়িত্বশীল, কেউ সদস্য আবার কেউ বিভিন্ন সাংগঠনিক পদে দায়িত্ব পালন করেছেন। হাফেজ গোলাম কিবরিয়ার দাবি, তাদের সঙ্গে মোট ৮০ জন নেতাকর্মী এনসিপিতে যোগ দিয়েছেন। তবে দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন প্রায় ১০ জন এবং বাকিরা উপস্থিত না থাকলেও দলটিতে যুক্ত হয়েছেন বলে জানান তিনি। ব্যক্তিগত ইচ্ছায় এনসিপিতে যোগ দেওয়ার কথা জানিয়ে হাফেজ গোলাম কিবরিয়া বলেন, এই রাজনৈতিক ধারার সঙ্গে যুক্ত হয়ে আরও ভালো কিছু করা সম্ভব বলে তার মনে হয়েছে এবং সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিতে কাজ করতে চান তিনি। অনুষ্ঠানে এ এম জেড শাহরিয়ার জুহিন বলেন, ছাত্রজনতার আশা আকাঙ্ক্ষার প্রতীক জাতীয় নাগরিক পার্টি এবং বগুড়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দলটির প্রতি আস্থা রেখে যোগ দিচ্ছেন। নতুন বাংলাদেশ বিনির্মাণ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে দল কাজ করছে উল্লেখ করে তিনি জানান, আগামী নভেম্বরের মধ্যে নবাগত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বগুড়া জেলার প্রতিটি ইউনিয়নে দলের কার্যক্রম পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে এবং পর্যায়ক্রমে ওয়ার্ড পর্যায়েও সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করা হবে।

সংক্ষেপে:
বগুড়ায় ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান অর্ধশতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়েছেন। শুক্রবার জেলা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে তারা নতুন রাজনৈতিক এই দলে যুক্ত হন।
বগুড়ায় ছাত্রশিবিরের অর্ধশতাধিক নেতাকর্মীর জাতীয় নাগরিক পার্টিতে যোগদান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ