Recents in Beach

ব্রেকিং নিউজ

চট্টগ্রামে অবৈধ সার মজুদের দায়ে গোডাউনে অভিযান, দুই ব্যবসায়ীকে জেল ও জরিমানা

চট্টগ্রামে অবৈধ সার মজুদের দায়ে গোডাউনে অভিযান, দুই ব্যবসায়ীকে জেল ও জরিমানা

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে প্রায় এক হাজার আটশত বস্তা অবৈধ সার জব্দ করেছে জেলা প্রশাসন। লাইসেন্স ছাড়াই সার মজুদের অপরাধে দুই ব্যবসায়ীকে মোট ছয় লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে একজনকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। গত সোমবার বিকেল সাড়ে তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত গোপন তথ্যের ভিত্তিতে বাকলিয়া থানার ভেড়ামার্কেট এবং নতুন চাক্তাই এলাকায় এই অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বাকলিয়া থানাধীন ভেড়ামার্কেট ও নতুন চাক্তাই এলাকার আটটি গোডাউনে তল্লাশি চালিয়ে টিএসপি, এমওপি এবং ডিএপি সার জব্দ করা হয়। জব্দ করা এসব সার পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পাঁচলাইশের মেট্রোপলিটন কৃষি কর্মকর্তা এবং বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার যৌথ জিম্মায় রাখা হয়েছে। অভিযানে আইন অমান্য করায় এক ব্যবসায়ীকে তিন লাখ টাকা এবং অপর এক ব্যবসায়ীকে তিন লাখ টাকা জরিমানা ও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীদের কাছ থেকে জরিপাসার অর্থ তাৎক্ষণিকভাবে নগদ আদায় করা হয়েছে। অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিব উল আলম জানান, অবৈধভাবে সার মজুদের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের হয়রানি করার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না। কৃষি উপকরণের বাজারে শৃঙ্খলা বজায় রাখতে জেলা প্রশাসনের এই ধরনের জনস্বার্থমূলক অভিযান অব্যাহত থাকবে।

সংক্ষেপে:
চট্টগ্রামে অবৈধভাবে সার মজুদের দায়ে আটটি গোডাউনে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এ সময় প্রায় এক হাজার আটশত বস্তা সার জব্দসহ দুই ব্যবসায়ীকে জেল ও জরিমানা করা হয়।
চট্টগ্রামে অবৈধ সার মজুদের দায়ে গোডাউনে অভিযান, দুই ব্যবসায়ীকে জেল ও জরিমানা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ