অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করে গ্রেপ্তার হওয়া কলেজশিক্ষার্থী সিফাত আব্দুল্লাহর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার সকালে রাজধানীর মতিঝিলে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান বলেন, বিদ্যুৎ বিল নিয়ে অতিষ্ঠ ও বিরক্ত হয়ে প্রতিবাদ করতে গিয়ে সিফাত কিছু কথা বলেছে, যার জন্য তাকে গ্রেপ্তার করে হয়রানি করা হচ্ছে। তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, সিফাতকে দ্রুত মুক্তি না দিলে অতীতে নূর হোসেন বা ডাক্তার মিলনের মতো আন্দোলনের মুখে গদি উল্টে যাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে।
জামায়াত আমির আরও উল্লেখ করেন, সিফাতের ব্যবহৃত ভাষা তারা সমর্থন না করলেও যে জনদুর্ভোগের বিরুদ্ধে সে প্রতিবাদ করেছে, তার সঙ্গে দেশের ১৮ কোটি মানুষ একমত। সমাবেশে তিনি দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা ব্যক্ত করেন এবং আন্দোলনের ছয় দফার সঙ্গে নতুন দাবি যুক্ত করার ঘোষণা দেন।
বিদ্যুৎ বিল নিয়ে প্রতিবাদ করায় গ্রেপ্তার কলেজশিক্ষার্থী সিফাত আব্দুল্লাহকে দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।



0 মন্তব্যসমূহ