Recents in Beach

ব্রেকিং নিউজ

রাফিনিয়ার দুর্দান্ত হ্যাটট্রিকে সেভিয়ার মাঠে পিছিয়ে পড়েও দারুণ জয় পেল বার্সেলোনা

রাফিনিয়ার দুর্দান্ত হ্যাটট্রিকে সেভিয়ার মাঠে পিছিয়ে পড়েও দারুণ জয় পেল বার্সেলোনা

লা লিগায় সেভিয়ার মাঠ র‌্যামন সানচেজ পিজুয়ানে পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছেড়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনা। সেভিয়ার বিপক্ষে ৩-১ গোলের এই জয়ে বড় ভূমিকা রেখেছেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। চলতি মৌসুমে উইং ছেড়ে স্ট্রাইকার হিসেবে খেলা এই ফুটবলার ম্যাচে হ্যাটট্রিক করেছেন। ম্যাচের শুরুতেই গোল হজম করলেও বার্সাকে ম্যাচে ফেরান রাফিনিয়া। ম্যাচের ২২ মিনিটে আন্দ্রেস ক্রিস্টেনসনের বাড়ানো পাস থেকে ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ এক গোল করে দলকে সমতায় ফেরান তিনি। এরপর ম্যাচের ৫২ ও ৬৯ মিনিটে রাফিনিয়া নিজের দ্বিতীয় ও তৃতীয় গোল দুটি করেন। দুটি গোলেই তাকে অ্যাসিস্ট করেন লামিনে ইয়ামাল। এর আগে রেসিংয়ের বিপক্ষে ম্যাচেও হ্যাটট্রিক করেছিলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সেভিয়ার বিপক্ষে এই জয়ে আন্তর্জাতিক বিরতিতে গেল বার্সেলোনা। ম্যাচটিতে ৪১ হাজার দর্শক উপস্থিত ছিলেন। বিস্তারিত আসছে।

সংক্ষেপে:
সেভিয়ার মাঠে পিছিয়ে পড়েও রাফিনিয়ার দুর্দান্ত হ্যাটট্রিকে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনা।
রাফিনিয়ার দুর্দান্ত হ্যাটট্রিকে সেভিয়ার মাঠে পিছিয়ে পড়েও দারুণ জয় পেল বার্সেলোনা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ