Recents in Beach

ব্রেকিং নিউজ

মক্কা ও মদিনার নিরাপত্তায় বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ধর্মমন্ত্রীর

মক্কা ও মদিনার নিরাপত্তায় বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ধর্মমন্ত্রীর

পবিত্র মক্কা ও মদিনার পবিত্রতা এবং নিরাপত্তা রক্ষা করা সমগ্র মুসলিম উম্মাহর সম্মিলিত দায়িত্ব বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। সম্প্রতি ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সৌদি আরবে হামলার প্রেক্ষাপটে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। ধর্মমন্ত্রী বলেন, পবিত্র এ ভূমির বিরুদ্ধে যেকোনও অন্যায় আগ্রাসন বা ষড়যন্ত্র বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। পবিত্র মক্কা-মদিনার ওপর হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে এবং প্রয়োজনে লাখ লাখ মুসলিম নিজেদের জীবন বিলিয়ে দিয়ে পবিত্র ভূমির মর্যাদা রক্ষা করবে। তিনি উল্লেখ করেন, মক্কা আল-মুকাররমা ও মদিনা আল-মুনাওয়ারা বিশ্ব মুসলিমের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ ও পবিত্রতার স্থান এবং এই দুই নগরী সমগ্র মুসলিম উম্মাহর আবেগ, বিশ্বাস ও ভালোবাসার কেন্দ্র। সেখানে কোনও ধরনের হামলা, আগ্রাসন কিংবা নিরাপত্তার প্রতি হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও জানান তিনি। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ আরও বলেন, পবিত্র আল হারামাইনের দুই ইমামের বক্তব্যের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন রয়েছে। বাংলাদেশের জনগণ পবিত্র দুই নগরীর নিরাপত্তা, মর্যাদা ও পবিত্রতা রক্ষার প্রশ্নে আপসহীন উল্লেখ করে তিনি বিশ্বের সব মুসলিম রাষ্ট্র ও উম্মাহকে বিভেদ ভুলে ইসলামের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বিবৃতিতে তিনি মহান আল্লাহর কাছে পবিত্র মক্কা ও মদিনার সার্বিক নিরাপত্তা এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সংহতি ও কল্যাণ কামনা করেন।

সংক্ষেপে:
পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তা রক্ষা করা সমগ্র মুসলিম উম্মাহর সম্মিলিত দায়িত্ব বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
মক্কা ও মদিনার নিরাপত্তায় বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ধর্মমন্ত্রীর

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ