মো. সাদিকউর রহমান শাহ্ স্কলার, রংপুর ব্যুরোঃ
বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নীলফামারী জেলা শাখার উদ্যোগে তিনদিন ব্যাপী বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।
নীলফামারী শহরের শহীদ জিয়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষ রোপন করে কর্মসূচির উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ও ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
এ সময় সাবেক সাংসদ তুহিন পত্নী তামান্না ইসলাম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুব-উর রহমান, ড্যাবের জেলা আহ্বায়ক ডা. সোহেলুর রহমান সোহেল, সদস্য সচিব ডা. রিদওয়ান জুবায়ের রিয়াদ, সদস্য ডা. রুবায়েত শাহরিয়ার, ডা. মোস্তাফিজুর রহমান, ডা. ফরহানুল ইসলাম, ডা. আরিফ জাওয়াতসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
ড্যাবের জেলা আহ্বায়ক ডা. সোহেলুর রহমান সোহেল জানান, সদর উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৬ হাজার ফলজ, বনজ ও ঔষুধী গাছের চারা বিতরণ করা হবে।


0 মন্তব্যসমূহ