Recents in Beach

ব্রেকিং নিউজ

চুয়াডাঙ্গায় বাসে অভিযান চালিয়ে আড়াই হাজারের বেশি ইয়াবাসহ নিষিদ্ধ আ লীগ নেতা আটক

চুয়াডাঙ্গায় বাসে অভিযান চালিয়ে আড়াই হাজারের বেশি ইয়াবাসহ নিষিদ্ধ আ লীগ নেতা আটক

চুয়াডাঙ্গা শহরের ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় ঢাকামুখী পূর্বাশা পরিবহনের একটি বাসে অভিযান পরিচালনা করে ২ হাজার ৬৫০ পিস ইয়াবাসহ দেলোয়ার হোসেন (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক দেলোয়ার হোসেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। তিনি আলমডাঙ্গা উপজেলার হাপানিয়া উত্তরপাড়া গ্রামের ইসমাইল হোসেনের সন্তান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় এবং ঢাকা হেডকোয়ার্টার্সের একটি বিশেষ যৌথ টিম শনিবার দুপুর দুইটার দিকে এই অভিযান পরিচালনা করে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা শহরের ঝিনাইদহ বাস টার্মিনাল এলাকায় ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী পূর্বাশা পরিবহনের বাসটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে দেলোয়ার হোসেনের নিকট থেকে ২ হাজার ৬৫০ পিস ইয়াবা জব্দ করা হয় এবং তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়। যৌথ এই অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উপ-পরিচালক রফিকুল ইসলাম এবং ঢাকা হেডকোয়ার্টার্সের সহকারী পরিচালক মাহামুদ হাসান সাদিক। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উপ-পরিচালক রফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংক্ষেপে:
চুয়াডাঙ্গায় পূর্বাশা পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে দুই হাজার ৬৫০ পিস ইয়াবাসহ আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
চুয়াডাঙ্গায় বাসে অভিযান চালিয়ে আড়াই হাজারের বেশি ইয়াবাসহ নিষিদ্ধ আ লীগ নেতা আটক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ