জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দুটি পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই সংঘর্ষ শুরু হয়। সদস্য সচিব শামসুল আরেফীন এবং যুগ্ম-আহ্বায়ক নাহিয়ান বিন হক অনিকের অনুসারী গ্রুপের মধ্যে এই সংঘাত চলছে বলে জানা গেছে। সংঘর্ষের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সদস্য এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইয়াসিন সাইফসহ বেশ কয়েকজন নেতাকর্মীকে সেখানে উপস্থিত থাকতে দেখা যায়। এর আগে গত ১৬ সেপ্টেম্বর ছাত্রদলের নবীনবরণের কনসার্ট শেষ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের সামনের কাঁঠালতলা এলাকায় সংগঠনটির দুই পক্ষের মধ্যে প্রথম দফায় সংঘর্ষ হয়েছিল। ওই ঘটনার জেরে কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে জবি ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুমন সরদার এবং যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমিকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছিল।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়েছে। রোববার দুপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।



0 মন্তব্যসমূহ