পঞ্চগড়ের দেবীগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসেন। সোমবার দুপুরে তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন। পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাদের দোকান ও মালামাল হারানোর বিবরণ তুলে ধরেন। মাওলানা ইকবাল হোসেন তাদের সান্ত্বনা দেন এবং পাশে থাকার আশ্বাস প্রদান করেন। এসময় তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নাপিত নিরেন শর্মাকে নতুন করে ব্যবসা শুরু করার জন্য প্রাথমিকভাবে ৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। সহায়তা পেয়ে নিরেন শর্মা পুনরায় ঘুরে দাঁড়ানোর আশা প্রকাশ করেন। জেলা আমির বলেন, ব্যবসায়ীদের এই ক্ষতি অত্যন্ত বেদনাদায়ক এবং দুর্দিনে তাদের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। তিনি সংশ্লিষ্টদের প্রতি ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান। এই সফরে তার সঙ্গে ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার বসুনিয়া, দেবীগঞ্জ উপজেলা জামায়াতের আমির বেলাল হোসেন, সেক্রেটারি মাওলানা গোলাম রব্বানী, পৌর জামায়াতের সেক্রেটারি আমির হোসেন এবং রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মশিউর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পঞ্চগড়ের দেবীগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসেন। তিনি ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।



0 মন্তব্যসমূহ