আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বাস্তবায়িত স্থানীয় প্রকল্পে বৈদেশিক মুদ্রায় ব্যাংক গ্যারান্টি এবং স্ট্যান্ডবাই লেটার অব ক্রেডিট (এসবিএলসি) ইস্যু করার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন এই নির্দেশনার ফলে বিদেশি প্রতিষ্ঠানের পক্ষে চুক্তির বিপরীতে সংশ্লিষ্ট প্রকল্প কর্তৃপক্ষের জন্য স্থানীয় ব্যাংকগুলো বৈদেশিক মুদ্রায় গ্যারান্টি দিতে পারবে। এর মাধ্যমে বিদেশি প্রতিষ্ঠানের কৌশলগত অংশীদার, স্থানীয় এজেন্ট বা অনুমোদিত প্রতিনিধি হিসেবে কাজ করা দেশি প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় বিড বন্ড বা পারফরম্যান্স গ্যারান্টির সংস্থান করতে পারবে। তবে এই সুবিধা পেতে কেন্দ্রীয় ব্যাংক কিছু শর্তারোপ করেছে। মূল চুক্তিতে বৈদেশিক মুদ্রায় গ্যারান্টি গ্রহণের স্পষ্ট উল্লেখ থাকতে হবে এবং দেশি ও বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে বৈধ বাণিজ্যিক সম্পর্কের দলিলাদি থাকতে হবে। এছাড়া ব্যাংকগুলোকে পর্যাপ্ত জামানত নিশ্চিত করার পাশাপাশি নিজস্ব ঋণনীতি ও ঝুঁকি ব্যবস্থাপনা অনুসরণ করতে বলা হয়েছে।
আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বাস্তবায়িত স্থানীয় প্রকল্পে বৈদেশিক মুদ্রায় ব্যাংক গ্যারান্টি ও এসবিএলসি ইস্যুর সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিদেশি প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধিদের জন্য এই নিয়ম শিথিল করা হয়েছে।



0 মন্তব্যসমূহ