Recents in Beach

ব্রেকিং নিউজ

লিয়াকত আলীর মুক্তির দাবিতে কক্সবাজার আদালত প্রাঙ্গণে হাজারো মানুষের জমায়েত

লিয়াকত আলীর মুক্তির দাবিতে কক্সবাজার আদালত প্রাঙ্গণে হাজারো মানুষের জমায়েত

ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য লিয়াকত আলীর নিঃশর্ত মুক্তির দাবিতে কক্সবাজার আদালত প্রাঙ্গণে জড়ো হয়েছেন হাজার হাজার এলাকাবাসী।

আজ নির্ধারিত একটি মামলায় হাজিরার জন্য লিয়াকত আলী মেম্বারকে কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়। তাকে আদালতে আনার খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ আদালত চত্বরে জড়ো হতে থাকেন। একপর্যায়ে সেখানে বিপুলসংখ্যক মানুষের ভিড় তৈরি হয়।

এ সময় উপস্থিত জনতা লিয়াকত আলীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং তাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

লিয়াকত আলীর সমর্থকদের দাবি, বিগত ১৭ বছর ধরে তৎকালীন সরকারের আমলে তিনি একাধিক মামলার শিকার হয়েছেন। তাদের অভিযোগ, বর্তমানে একটি ‘মিথ্যা মামলায়’ তাকে কারাগারে যেতে হয়েছে। এ অবস্থায় তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে দ্রুত নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন উপস্থিত এলাকাবাসী।

সংক্ষেপে:
নির্ধারিত মামলায় হাজিরার জন্য কারাগার থেকে আদালতে আনা হয় ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য লিয়াকত আলীকে। তার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে আদালত প্রাঙ্গণে জড়ো হন হাজারো মানুষ।
লিয়াকত আলীর মুক্তির দাবিতে কক্সবাজার আদালত প্রাঙ্গণে হাজারো মানুষের জমায়েত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ