Recents in Beach

ব্রেকিং নিউজ

৫ আগস্টের গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে লোহাগাড়ায় বিএনপির বিশাল বিজয় র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

৫ আগস্টের গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে লোহাগাড়ায় বিএনপির বিশাল বিজয় র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামের লোহাগাড়ায় ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় লোহাগাড়া থানা এলাকা থেকে শুরু হওয়া এই র‍্যালিটি আমিরাবাদ স্টেশনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে নেতৃত্ব দেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল মোস্তফা আমিন।

কর্মসূচি সফল করতে লোহাগাড়া উপজেলার নয়টি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা দুপুরের পর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে থানা এলাকায় জড়ো হতে থাকেন। বিকেলে সেখানে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। র‍্যালিতে জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল, মুক্তিযোদ্ধা দল, ওলামা দল, মৎস্যজীবী দল, তাঁতী দল ও জাসাসের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবু সেলিম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নাজমুল মোস্তফা আমিন বলেন, ৫ আগস্টের গণ-অভ্যুত্থান দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামের একটি অবিস্মরণীয় মাইলফলক। এই আন্দোলনের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি সবসময় পাশে থাকবে এবং দলীয় শৃঙ্খলা বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করতে হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাস্টার শাহেদুল আনোয়ার চৌধুরী ও শাহ আলম চৌধুরী, দক্ষিণ জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মুজিবুর রহমান, বড়হাতিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মামুনুর রাশিদ চৌধুরী, পদুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল আলম কোম্পানি, আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম এবং লোহাগাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম।

এছাড়াও কর্মসূচিতে অংশ নেন উপজেলা বিএনপির সাবেক সদস্য অ্যাডভোকেট শফিকুল ইসলাম লিটন, অ্যাডভোকেট এহেছানুল হক, অ্যাডভোকেট বেলাল উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আরফাত হোসেন, উপজেলা যুবদল নেতা তাজউদ্দীন আল নাজির, গিয়াস উদ্দিন চৌধুরী, মুর্শেদুল আলম, আবু তালেব রুবেল, রবিউল হোসেন, ডা. শাহ আলম, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সোয়েবুল ইসলাম ও সোহেল মাহমুদ তুষার এবং উপজেলা কৃষকদলের আহ্বায়ক নুরুল হকসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

সংক্ষেপে:
৫ আগস্টের গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে চট্টগ্রামের লোহাগাড়ায় বিএনপির বিশাল বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। নাজমুল মোস্তফা আমিনের নেতৃত্বে এই কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেন।
৫ আগস্টের গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে লোহাগাড়ায় বিএনপির বিশাল বিজয় র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ