পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী রাজপুত্র সা চিং প্রু জেরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দ। গত রবিবার আয়োজিত এই সাক্ষাতকালে মন্ত্রীকে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মং হলা চিং-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই সৌজন্য সাক্ষাতে অংশ নেন। এসময় তারা মন্ত্রীকে ফুলের তোড়া এবং অভিনন্দন পত্র প্রদান করেন। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন সংগঠনের ঢাকা মহানগর শাখার সভাপতি ক্য চিনঠে (ডলি) এবং উপদেষ্টা সদস্য মিসেস হলা নেং খিংসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
সাক্ষাতকালে সংগঠনের নেতৃবৃন্দ নতুন দায়িত্ব পাওয়ায় মন্ত্রীকে আন্তরিক শুভকামনা জানান। জবাবে মন্ত্রী রাজপুত্র সা চিং প্রু জেরী রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে বিভিন্ন বিষয়ে হৃদ্যতাপূর্ণ আলোচনা করেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী রাজপুত্র সা চিং প্রু জেরীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন। রবিবার এক সৌজন্য সাক্ষাতে সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ মন্ত্রীকে অভিনন্দন জানান।



0 মন্তব্যসমূহ