Recents in Beach

ব্রেকিং নিউজ

নাছির উদ্দিন বাচ্চুর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

নাছির উদ্দিন বাচ্চুর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রেস বিজ্ঞপ্তি: কক্সবাজারের ‘শালিক রেস্টুরেন্ট’-এর স্বত্বাধিকারী নাছির উদ্দিন বাচ্চুর বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

​কক্সবাজারের সুপরিচিত ও প্রতিষ্ঠিত ভোজন রসনা কেন্দ্র ‘শালিক রেস্টুরেন্ট’-এর স্বত্বাধিকারী নাছির উদ্দিন বাচ্চুর বিরুদ্ধে সম্প্রতি কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র নিন্দা এবং জোরালো প্রতিবাদ জানিয়েছেন তিনি।

​গত রবিবার দিবাগত রাত ২টার দিকে মোটেল সড়কে বাইক আরোহীকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর যে অভিযোগ তোলা হয়েছে—তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট এবং উদ্দেশ্যমূলক। মূলত ওই রাতে এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। কাউকে ধাক্কা দেওয়া কিংবা মদ্যপানের প্রশ্নই আসে না।

​প্রকৃতপক্ষে, একটি কুচক্রী ও স্বার্থান্বেষী মহল হীন উদ্দেশ্যে সম্পূর্ণ অসত্য ও মনগড়া তথ্য প্রচার করে কক্সবাজারের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীর সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। একটি তুচ্ছ ঘটনাকে পুঁজি করে এই ধরনের বিভ্রান্তিকর অপপ্রচার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে, যা অত্যন্ত দুঃখজনক ও অপসাংবাদিকতার বহিঃপ্রকাশ এটি।

​প্রতিবাদলিপিতে স্পষ্ট ভাষায় জানানো যাচ্ছে যে, এই মিথ্যা অপপ্রচারের সাথে বাস্তবতার নূন্যতম কোনো সম্পর্ক নেই। ভবিষ্যতে কোনো ধরনের যাচাই-বাছাই না করে এ ধরনের অসত্য তথ্য প্রকাশ বা প্রচার করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি সবিনয় অনুরোধ জানানো হচ্ছে। অন্যথায় বিভ্রান্তিকর তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

​প্রতিবাদকারী:

নাছির উদ্দিন বাচ্চু

স্বত্বাধিকারী

শালিক রেস্টুরেন্ট, কক্সবাজার।

সংক্ষেপে:
শালিক রেস্টুরেন্টের স্বত্বাধিকারী নাছির উদ্দিন বাচ্চু তাঁর বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন।
নাছির উদ্দিন বাচ্চুর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ