Recents in Beach

ব্রেকিং নিউজ

বাস মিনিবাস ও কোচ পরিবহণ শ্রমিক ইউনিয়নের কার্যালয় উদ্বোধন


আ. আল ফয়সাল মিয়া, নীলফামারীঃ

নীলফামারীর জলঢাকায় বাস মিনিবাস ও কোচ পরিবহণ শ্রমিক ইউনিয়নের (রেজি. রাজ ৩৪৪৫) কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার রাতে স্থানীয় পেট্রোল পাম্প এলাকায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সৈয়দ আলী।

উদ্বোধক হিসেবে জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহণ শ্রমিক ইউনিয়নের (রেজি. রাজ ৩৪৪৫) সভাপতি নুর আলম এবং প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ময়নুল হক।

বিশেষ বক্তা হিসেবে জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জামিয়ার রহমান ও জেলা তাঁতীদলের সভাপতি শাহজাদা মুক্তি বক্তব্য দেন।

বক্তব্য দেন জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবুল হাসনাত রাসেল ও কোষাধ্যক্ষ আবু তাহের।

জলঢাকা শ্রম কল্যাণ কমিটির সভাপতি রউফুল ইসলাম বাবুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন একই কমিটির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম।

জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহণ শ্রমিক ইউনিয়নের (রেজি. রাজ ৩৪৪৫) সভাপতি ও জেলা শ্রমিকদলের সভাপতি নুর আলম জানান, শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং নায্য অধিকার প্রতিষ্ঠায় এই সংগঠনটি কাজ শুরু করেছে। জেলা পর্যায়ে নীলফামারী কেন্দ্রীয় বাস টার্মিনালে সংগঠনটির দফতর রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ