উন্নত পল্লী সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। দিনের শুরুতে বিআরডিবি চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হল রুমে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. এরফান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন স্থানীয় সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু। সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্যের সহধর্মিনী ও নাগরপুর মহিলা অনার্স কলেজ গভর্নিং বডির সভাপতি মনোয়ারা বেগম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নাগরপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আহম্মদ আলী রানা, পল্লী উন্নয়ন কর্মকর্তা মহসিন রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা এসএম রাশেদুল হাসান এবং নাগরপুর প্রেস ক্লাবের সভাপতি মো. আক্তারুজ্জামান বকুল। সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আতাউর রহমানের সঞ্চালনায় আলোচনা সভা শেষে উপজেলা চত্বরে একটি চারা গাছ রোপণ করেন প্রধান অতিথি সাংসদ রবিউল আওয়াল লাভলু।
নাগরপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। স্থানীয় সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলুর উপস্থিতিতে উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন বোর্ড এই অনুষ্ঠানের আয়োজন করে।


0 মন্তব্যসমূহ