বিশ্বের সবচেয়ে বড় বন হিসেবে অনেকেই আমাজনকে চিনলেও প্রকৃতপক্ষে বোরিয়াল বন বা তাইগা আয়তনের দিক থেকে অনেক এগিয়ে। প্রায় ১ কোটি ৭০ লাখ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই বনটি পৃথিবীর মোট বনভূমির এক-তৃতীয়াংশ। আমাজনের আয়তন যেখানে ৫৫ লাখ বর্গকিলোমিটার, সেখানে কেবল সাইবেরিয়ার বোরিয়াল অংশই এর চেয়ে বিশাল।
উত্তর গোলার্ধের ওপরের অংশে সবুজ বলয়ের মতো ঘিরে থাকা এই বনটি রাশিয়া, কানাডা, আলাস্কা ও স্ক্যান্ডিনেভিয়ার মতো আটটি দেশজুড়ে বিস্তৃত। এর বৃহত্তম অংশটি রাশিয়ায় অবস্থিত, যা অতিক্রম করতে ১১টি টাইম জোন পার হতে হয়। পৃথিবীর মোট গাছের প্রায় চার ভাগের এক ভাগ এই বনেই অবস্থিত। মানুষের যাতায়াত কম হওয়ায় এই বিশাল বনভূমি আজও প্রাকৃতিকভাবে সুরক্ষিত রয়েছে।
কানাডার বোরিয়াল অঞ্চলটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং এখানে প্রচুর মিঠাপানি ও জলাভূমি রয়েছে। হাড়কাঁপানো ঠান্ডার জন্য পরিচিত এই বনের তাপমাত্রা মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াসের নিচেও নেমে যায়। প্রতিকূল পরিবেশে এখানে পাইন, স্প্রুস ও লার্চের মতো সুচালো পাতার গাছ জন্মায়। রুশ শব্দ তাইগা থেকে আসা এই বনের অর্থ হলো ছোট লাঠির দেশ। তীব্র শীত সত্ত্বেও এখানে নেকড়ে, বাদামি ভালুক ও বিরল সাইবেরিয়ান বাঘের দেখা মেলে।
আমাজন নয় বরং ১ কোটি ৭০ লাখ বর্গকিলোমিটার আয়তনের বোরিয়াল বনই বিশ্বের বৃহত্তম বন। আটটি দেশজুড়ে বিস্তৃত এই রহস্যময় বনের অজানা সব তথ্য নিয়ে আমাদের আজকের প্রতিবেদন।



0 মন্তব্যসমূহ