বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ হরমুজ প্রণালির নামের উৎস নিয়ে একটি পোস্ট করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। গত সোমবার (৮ জুন) দেওয়া ওই পোস্টে তিনি দাবি করেন, হরমুজ প্রণালির নামকরণ করা হয়েছে জরথুস্ত্রবাদের দেবতা আহুরা মাজদার নামানুসারে।
মাস্কের এই মন্তব্যের প্রেক্ষিতে ভারতের মুম্বাইয়ে অবস্থিত ইরানের ইসলামি প্রজাতন্ত্রের কনস্যুলেট জেনারেল থেকে সরাসরি প্রতিক্রিয়া জানানো হয়েছে। ইরানি কনস্যুলেটর জেনারেল সাঈদ রেজা মুসায়েব মোতালাঘ ইলন মাস্ককে উদ্দেশ্য করে বলেন, যারা মনোযোগ দিয়ে ইতিহাস পড়ে, তারাই পুরস্কৃত হয়। তিনি মাস্ককে পারস্য সভ্যতা ও হরমুজ প্রণালি সম্পর্কে আরও পড়াশোনা করার পরামর্শ দিয়ে কড়া জবাব দেন।
ইলন মাস্কের এই পোস্টের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে হরমুজ প্রণালির নামের প্রকৃত উৎস নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেক ব্যবহারকারী মনে করেন, এই প্রণালির নাম এসেছে প্রাচীন হরমুজ রাজ্য থেকে, আহুরা মাজদা থেকে নয়। ঐতিহাসিক সূত্র ও ভাষাগত ব্যাখ্যা নিয়েও নেটিজেনদের মধ্যে নানা মতভেদ দেখা দিয়েছে।
হরমুজ প্রণালির নামের উৎস নিয়ে ইলন মাস্কের বিতর্কিত মন্তব্যের কড়া জবাব দিয়েছে ইরানি কনস্যুলেট। ইতিহাস ও পারস্য সভ্যতা নিয়ে মাস্ককে আরও পড়াশোনা করার পরামর্শ দিয়েছেন সাঈদ রেজা মুসায়েব মোতালাঘ।



0 মন্তব্যসমূহ