গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুর রহমান এবং তাঁর বোনের জানাজা নামাজ সম্পন্ন হয়েছে। সোমবার (০৮ জুন) সকাল ১১টায় শ্রীপুরের মাধখলা এলাকায় নিজ বাসভবন সংলগ্ন ইংলিশ এডুকেয়ার মাঠে এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। এছাড়াও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং সর্বস্তরের সাধারণ মানুষ জানাজায় শরিক হয়ে মরহুমদের প্রতি শেষ শ্রদ্ধা জানান। জানাজা শেষে মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যুর শোক সইতে না পেরে তাঁর বোনও মৃত্যুবরণ করেন। একই দিনে ভাই-বোনের এমন প্রয়াণ ও জানাজায় এলাকায় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। সাবেক মেয়রের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুর রহমান ও তাঁর বোনের জানাজা সম্পন্ন হয়েছে। জানাজায় সংসদ সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ অংশ নিয়ে শেষ শ্রদ্ধা জানান।



0 মন্তব্যসমূহ