নওগাঁ জেলায় উৎসবমুখর পরিবেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। রবিবার সকালে নওগাঁ পৌরসভা চত্বরে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এবং স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. আব্দুল আল মামুন। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক টিএমএ মমিন, সিভিল সার্জন ডা. মো: আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম ভিপি রানা এবং ডেপুটি সিভিল সার্জন ডা: মুনির আলী আকন্দসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ১১টি উপজেলা ও ৩টি পৌরসভার মোট ২ হাজার ৪৬০টি কেন্দ্রে একযোগে এই কার্যক্রম চলছে। এবারের ক্যাম্পেইনে জেলায় মোট ৩ লাখ ৫৭ হাজার ৫৫৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৩৪ হাজার ৭৬৫ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ২২ হাজার ৭৯৩ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল প্রদান করা হবে। শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব রোধ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।
নওগাঁয় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু এর উদ্বোধন করেন। জেলায় সাড়ে তিন লাখের বেশি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
-6a40da7c50616.webp)


0 মন্তব্যসমূহ