দেশের স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আনার লক্ষ্যে আগামী বাজেটে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেওয়ার পরিকল্পনা করছে সরকার। বৃহস্পতিবার সকালে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক আয়োজিত 'স্বাস্থ্য খাতের বাজেট' শীর্ষক এক সেমিনারে এই তথ্য জানান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
সেমিনারে রাশেদ আল মাহমুদ তিতুমীর উল্লেখ করেন যে, প্রতি বছর স্বাস্থ্যখাতে বরাদ্দের একটি বড় অংশ অব্যবহৃত থেকে যায়। এই সমস্যা নিরসনে আগামী বাজেটে নির্দিষ্ট খাত উল্লেখ করে অর্থ বরাদ্দ দেওয়া হবে। এছাড়া জাতীয় স্বাস্থ্য ব্যবস্থার অধীনে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে সেবার পরিধি আরও বিস্তৃত করার পরিকল্পনার কথা জানান তিনি।
ব্যাংকিং খাতের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংক সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। তিনি আরও জানান, স্বায়ত্তশাসনের আওতায় কেন্দ্রীয় ব্যাংক রাষ্ট্রায়াত্ত ব্যাংক ব্যতীত অন্যান্য সব ব্যাংকের পরিচালক নিয়োগ দিয়ে থাকে এবং সরকার এতে কোনো হস্তক্ষেপ করে না।
স্বাস্থ্যখাতে বড় পরিবর্তনের লক্ষ্যে আগামী বাজেটে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। সেবার মান বাড়াতে ইউনিয়ন ও উপজেলা পর্যায়েও পরিকল্পনা নেওয়া হচ্ছে।



0 মন্তব্যসমূহ