Recents in Beach

ব্রেকিং নিউজ

কৃষিকে আধুনিকায়ন ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে কক্সবাজার সদরে অনুষ্ঠিত হলো পার্টনার কংগ্রেস

কৃষিকে আধুনিকায়ন ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে কক্সবাজার সদরে অনুষ্ঠিত হলো পার্টনার কংগ্রেস

কক্সবাজার সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থ বছরের ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স (পার্টনার)’ প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) সকালে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা সম্পন্ন হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজারের অতিরিক্ত উপপরিচালক তপন কুমার রায়। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার কৃষিকে আধুনিকায়নের মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে নিরলসভাবে কাজ করছে। বিভিন্ন প্রকল্পের সফল বাস্তবায়নে দেশের কৃষি খাত উন্নত হচ্ছে। পার্টনার প্রকল্পের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হচ্ছে, যাতে তারা উৎপাদিত কৃষি পণ্য বিদেশে রপ্তানি করতে পারেন।

সভায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও উপসহকারী কৃষি কর্মকর্তারা তাদের বক্তব্য তুলে ধরেন। এসময় উপস্থিত প্রান্তিক কৃষকেরা নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন। বক্তারা ফল ও সবজি চাষে উত্তম কৃষি চর্চার বিভিন্ন ধাপ বাস্তবায়ন এবং উচ্চ ফলনশীল ধানের জাত উদ্ভাবন ও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে উপজেলা কৃষি কর্মকর্তা মো: রাসেল রানা উপস্থিত কৃষক ও সংশ্লিষ্টদের নিয়ে একটি কারিগরী সেশন পরিচালনা করেন।

সংক্ষেপে:
কক্সবাজার সদরে কৃষি আধুনিকায়ন ও প্রান্তিক কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। এতে কৃষি পণ্যের রপ্তানি ও আধুনিক চাষাবাদ নিয়ে আলোচনা করা হয়।
কৃষিকে আধুনিকায়ন ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে কক্সবাজার সদরে অনুষ্ঠিত হলো পার্টনার কংগ্রেস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ