কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্বেচ্ছাসেবী সংগঠন আলোকবর্তিকা যুব ও সমাজ উন্নয়ন সংস্থার কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে আগামী দুই বছরের জন্য নতুন আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলার কেজি পাড়ায় অবস্থিত সংগঠনের কার্যালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি প্রকাশ করা হয়।
সংগঠনের উপদেষ্টা পরিষদের অনুমোদনক্রমে গঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মতিয়ার রহমান মুরাদ। এছাড়া অনিক চন্দ্র দেবকে সাধারণ সম্পাদক এবং রোকনুজ্জামান নবীনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। নবগঠিত এই কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনসহ বার্ষিক কর্মপরিকল্পনা ও সাংগঠনিক কার্যক্রমের বিস্তারিত রূপরেখা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নবনির্বাচিত নেতৃবৃন্দ নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে একটি মানবিক ও সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। উল্লেখ্য, মাদকমুক্ত ও দক্ষ যুব সমাজ গড়ার লক্ষ্যে ২০১৮ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই খেলাধুলা, শিক্ষা, রক্তদান, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক সচেতনতামূলক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে যুবসমাজের সক্ষমতা বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আলোকবর্তিকা যুব ও সমাজ উন্নয়ন সংস্থার নতুন কমিটি গঠিত হয়েছে। সভাপতি মতিয়ার রহমান মুরাদ ও সাধারণ সম্পাদক অনিক চন্দ্র দেবের নেতৃত্বে এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।



0 মন্তব্যসমূহ