ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা আম্বালা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আরিফ সিকদারের শ্বশুর এবং প্রতিষ্ঠানটির উপ-নির্বাহী পরিচালক দেওয়ান তৌফিকা হোসাইন স্বাথীর বাবা দেওয়ান তোফাজ্জল হোসেন পরলোকগমন করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (২৮ জুন) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে সিরাজগঞ্জ পৌরসভার মাছুমপুর-সয়াধানগড়া (নতুনপাড়া) এলাকার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
পেশাগত জীবনে দেওয়ান তোফাজ্জল হোসেন জনতা ব্যাংকের একজন নিষ্ঠাবান কর্মকর্তা ছিলেন। তিনি সিরাজগঞ্জ প্রধান শাখা থেকে প্রিন্সিপাল অফিসার হিসেবে ২০০৬ সালে অবসর গ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্র জানিয়েছে, সোমবার বাদ জোহর স্থানীয় মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে কান্দাপাড়া কবরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে আম্বালা ফাউন্ডেশনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
আম্বালা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আরিফ সিকদারের শ্বশুর ও সাবেক ব্যাংক কর্মকর্তা দেওয়ান তোফাজ্জল হোসেনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। সোমবার বাদ জোহর সিরাজগঞ্জে তার জানাজা ও দাফন সম্পন্ন হবে।



0 মন্তব্যসমূহ