লেখকঃ আ. আল ফয়সাল মিয়া
আমাদের দেশে ফেসবুক আইডি হ্যাক হওয়া একটি অন্যতম প্রধান সমস্যা। মূলত বাবহারকারীর অসতর্কতার কারণেই তাদের আইডি হ্যাক হয়ে থাকে। হ্যাকিং হল এমন একটি পদ্ধতি যার মাধ্যমে কোন ডিভাইসে বা নেটওয়ার্কে অননুমোদিত প্রবেশ করা।
হ্যাকিং , ব্লাকমেইলিং , পর্ণগ্রাফি, অনলাইন জুয়া এবং প্রতারনার মাধ্যমে সাধারন মানুষকে প্রতিদিন বিপদের মুখোমুখি হতে হচ্ছে। বিশেষকরে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রামে ভুয়া আইডি খুলে কিংবা এই সকল সাইটের মাধ্যমে কারো একাউন্ট হ্যাক করে ঐ বাক্তির পরিচিত ও শুভাকাঙ্কিদের বিপদের কথা সহ সমস্যার বিষয়ে তাৎক্ষণিক বার্তা প্রেরণ করে বিভিন্নভাবে অনলাইন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে মানুষের সরল মনে বিশ্বাস জন্মিয়ে টাকা আত্মসাৎ করে নিচ্ছে।
এতে উভয়পক্ষ আর্থিক ও মানসিক ক্ষতিগ্রস্থ হলেও লাভবান হচ্ছে হ্যাকাররা। ইহা একটি সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর দণ্ডনীয় অপরাধ। তাই হঠাৎ করে কেউ সামাজিক যোগাযোগের মাধ্যমে টাকা চাইলে তাহা যথার্থ যাচাই করে ফোনে ঐ বাক্তিকে অবগত করিয়া আর্থিক লেনদেন করিবেন।
এক্ষেত্রে হ্যাকাররা পুঁজি হিসেবে ব্যবহার করছে বাবহারকারীর বিশ্বাস । এছাড়া প্রফেশনাল হ্যাকার (ব্ল্যাক হ্যাট হ্যাকার) একটি দেশের কিংবা রাষ্টের কিংবা হাই প্রোফাইল বাক্তিদের শিকার করে তাদের সামাজিক যোগাযোগের মাধ্যম কিংবা বিভিন্ন তথ্য হ্যাক করে অর্থনৈতিক ক্ষতি করতেছে। যাহা সম্পূর্ণ আইনবিরোধী । এরুপ ক্ষেত্রে বাবহারকারীকে আরও বেশি সচেতন হওয়া জরুরী । যে কেউ সাইবার ক্রাইমের শিকার হলে দ্রুত থানায় অভিযোগ করতে পারেন । বাংলাদেশ পুলিশের সাইবার নিরাপত্তা শাখা এবং কিছু ক্ষেত্রে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এই অপরাধগুলো তদন্ত ও নিয়ন্ত্রনের কাজ করে।
ব্যবহারকারীর উচিত উক্ত সাইটগুলোতে শক্তিশালী পাসওয়ার্ড, ২ ফ্যাক্টর অথেন্টিকেশন, বিভিন্ন আইডির জন্য ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড , ব্যক্তিগত ছবি ও তথ্য বিশেষ করে মেসেঞ্জারে শেয়ার না করা, কোন প্রকার ফিশিং লিংক কিংবা থার্ড পার্টি অ্যাপস ব্যবহার না করা, ওটিপি ,পিন, কোড কারো সাথে শেয়ার না করা, সাইবার ক্রাইম টিম/ থানায় অবগত করা ইত্যাদি । প্রতিনিয়ত আইনের আওতায় আনা উচিত এই সকল অপরাধীদের। সাথে সাথে সামাজিক সচেতন আরো জোরদার করতে হবে এবং সংশ্লিষ্ট মহলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করত হবে।
নিবেদক
মোঃ আ. আল ফয়সাল মিয়া
বিএসএস (সম্মান), এমএসএস , এলএল.বি (অধ্যায়ণরত)
শিক্ষার্থী, দিনাজপুর ল’ কলেজ।
ই-মেইলঃ aalfaisal.m@gmail.com


0 মন্তব্যসমূহ