Recents in Beach

ব্রেকিং নিউজ

কুড়িগ্রামে ঈদের ছুটিতেও নিরবচ্ছিন্ন সেবা পাওয়ায় সেবা গ্রহীতারা খুশী


নয়ন নিশাদ রাজ, কুড়িগ্রাম প্রতিনিধিঃ 

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনা মোতাবেক কুড়িগ্রাম জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মোঃ মোদাব্বের হোসেন এবং সহকারী পরিচালক (সিসি) ডাঃ মোঃ মনজুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে জেলার সকল উপজেলার সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদুল ফিতরের ছুটি চলাকালীন সকল জরুরি সেবা চালু রয়েছে। 


গত ২৮ মার্চ থেকে ঈদুল ফিতরের ছুটি চলমান থাকলেও জরুরি সেবার আওতাধীন গর্ভকালীন সেবা, প্রসব সেবা, প্রসব পরবর্তী সেবা, সাধারণ স্বাস্থ্যসেবা, কিশোর কিশোরী সেবাসহ অন্যান্য সকল জরুরি সেবা চালু রয়েছে। এ সময় সকল সেবা কেন্দ্রে জরুরি সেবা নিশ্চিত করা হয়েছে। 


এ সময় কুড়িগ্রাম সদর উপজেলার প্রাণকেন্দ্রে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল এর অভ্যন্তরে অবস্থিত মা ও শিশু কল্যাণ কেন্দ্রসহ ধমশ্রেণী, পাইকেরছড়া, রামখানা, নুনখাওয়া, ঘড়িয়ালডাঙ্গা, চাকিরপাশার, থানাহাট, দাঁতভাঙ্গা, বেরুবাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রসহ বেশ কিছু কেন্দ্রে নরমাল ডেলিভারি সেবা প্রদান করা হয় এবং সেবা গ্রহীতার চাহিদা অনুসারে পরিবার পরিকল্পনা পদ্ধতি সেবাও প্রদান করা হয়। উল্লেখ্য, কুড়িগ্রাম জেলায় মোট ৭২ টি ইউনিয়ন ও ৩ পৌরসভা এবং একটি মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং ৪০ টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে। প্রতিটি কেন্দ্রে সকল সেবা বিনামূল্যে প্রদান করা হচ্ছে। সেবা গ্রহীতারা ঈদের ছুটি চলাকালীন আন্তরিকতার সাথে জরুরি সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের পরিবার কল্যাণ পরিদর্শিকা মোছাঃ জান্নাতুন্নাহার জানান, ঈদুল ফিতরের ছুটি চলাকালীন সময় উপপরিচালক স্যারের নির্দেশ ক্রমে আগত সেবা গ্রহীতাদের সেবা প্রদান অব্যাহত রাখি। প্রসব পরবর্তী সেবা নিতে আসা নুরুন্নাহার জানান, ডাক্তার আপা ঈদের শুভেচ্ছা জানিয়ে আন্তরিকতার সহিত সেবা প্রদান করেন।  

কুড়িগ্রাম মা ও শিশু কল্যাণ কেন্দ্রে শহরের কলেজপাড়া থেকে সেবা নিতে আসা সালেহা সুলতানা মৌসুমি জানান, আমি নিয়মিত পরিবার পরিকল্পনার সেবা গ্রহন করি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ