Recents in Beach

ব্রেকিং নিউজ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ


গত কয়েকদিন ধরে বিভিন্ন দৈনিক ও  টেকনাফ, কক্সবাজারের অনলাইন পত্রিকাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে জড়িয়ে নানা ধরনের  শিরোনামে সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়, এটি মিথ্যা বানোয়াট ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত, এখানে সত্যের লেশমাত্র নেই। একটি কুচক্রী  মহল দীর্ঘদিন ধরে আমার পরিবারের  সম্মানহানি করতে, উঠে পড়ে লেগেছে। আমি কাউকে কোন দিন ক্ষতিকরার চেষ্টা করেনি। সততার সহিত রাজনীতি করে আসছি। 

আমি টেকনাফ উপজেলার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মাষ্টার জাহেদ হোসেনের বড় সন্তান টেকনাফ উপজেলা আওয়ামীলীগ যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে একজন সচেতন রাজনৈতিককর্মী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছি। 

কিছু কথিত সাংবাদকর্মী দীর্ঘদিন ধরে রাতের অন্ধকারে বেড়িবাঁধ এর উপর চোরাচালানকারীদের সাথে মিলে টাকার বিনিময়ে মিয়ানমারে খাদ্যদ্রব্য পাচার করতে নিষেধ করলে এবং অপরাধীর বিপক্ষে প্রতিবাদ করলে তারা টেকনাফ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আমি মোহাম্মদ একরাম এর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই

পত্রিকায় প্রকাশিত সংবাদ গুলো একেবারে ভিত্তিহীন উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্রমূলক। আমি এই সংবাদের জোর প্রতিবাদ করছি। এই মিথ্যা বানোয়াট  ভিত্তিহীন সংবাদের তিব্র প্রতিবাদ করছি এবং কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি।

প্রতিবাদকারী
মোহাম্মদ একরাম 
যুগ্ম সাধারণ সম্পাদক 
বাংলাদেশ আওয়ামী লীগ টেকনাফ উপজেলা শাখা, কক্সবাজার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ