Recents in Beach

ব্রেকিং নিউজ

লোহাগাড়া সরকারী জায়গায় পাহাড় কেটে পাকা বাড়ি নির্মাণ


মোঃ আরমান, লোহাগাড়া, চট্টগ্রাম:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের আদর্শ পাড়া এলাকায় সরকারি খাস জায়গায় পাহাড় কেটে পাকা বাড়ি নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, এলাকার আবদুস সালাম প্রকাশ আবদু প্রভাব কাটিয়ে গায়ের জোরে এ পাকা বাড়ি নির্মাণ করছে।
সরকারি খাস জায়গায় বাড়ি নির্মাণের বিষয়ে তিনি সত্যতা স্বীকার করে জানান, এখানে দীর্ঘদিন ধরে আছি। এলাকায় সব খাস জায়গা, আমিও খাস জায়গায় বাড়ি নির্মাণ করতেছি।

এ বিষয়ে জানতে চাইলে, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুন লায়েল মুঠোফোনে জানান, পাহাড় কাটা সম্পুর্ণ অন্যায়। পাহাড় কেটে বাড়ি নির্মাণের বিষয়ে তদন্ত করে জড়িতদের কে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ