Recents in Beach

ব্রেকিং নিউজ

নীলফামারীর জলঢাকায় প্রাইজমানি ব্যটমিন্টন টুর্নামেন্ট ২০২১ ফাইনাল খেলা অনুষ্ঠিত


বিশেষ প্রতিনিধিঃ

নীলফামারী জেলার জলঢাকা উপজেলার শিমুলবাড়ী উত্তর বেরুবন্দ এলাকায় বালার পুকুর ফ্রেন্ট ক্লাব এর উদ্যোগ নাইট শো প্রাইজমানি ব্যটমিন্টন টুর্নামেন্ট ২০২১ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সন্ধায় উত্তর বেরুবন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন ঘুঘুমারী সরকারী প্ৰাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু প্রদীপ কুমার রায় 

শিমুলবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বাবু শূনিল চন্দ্র রায় এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। শিমুলবাড়ী বঙ্গবন্ধু সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক ও নীলফামারী জেলা পরিষদ সদস্য আলী হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চড়চড়াবাড়ী দারুসসুন্নত দাখিল মাদ্রাসা প্রভাষক শরিফুল ইসলাম রোমান, দৈনিক কালবেলা ও ৭১ বাংলা টিভির জেলা প্ৰতিনিধি সাইফুল ইসলাম মানিক, পল্লী চিকিৎসক নজরুল ইসলাম,ছয়ফল প্রমূখ। 

উত্তর বেরুবন্দ হাজীপাড়া বনাম খেড়কাটি ব্যটমিন্টন ক্লাব, ফাইনালে অংশগ্ৰহণ করলে ৩.০ পয়েন্টে পরাজয় করেন উত্তর বেরুবন্দ হাজী পাড়া। খেলার অধিনায়ক হিসাবে দায়িত্ব পালন করেন মোস্তাফিজুর রহমান ও বিশাল উক্ত খেলার সার্বিক সহযোগীতায় ছিলেন সোনালী কৃষিঘর সত্তাধিকারী শরিফুল ইসলাম ও খেলাটির আয়োজন করেছেন উত্তর বেরুবন্দ ফ্রেন্ট ক্লাব ২৪ অক্টোবর উক্ত খেলার উদ্বোধনী মধ্য দিয়ে ০৪/১১/২১ ফাইনাল অনুষ্ঠিত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ