Recents in Beach

ব্রেকিং নিউজ

কুড়িগ্রামে ১৫ টাকায় মানবতার বাজার


রাশেদ স্টাফ রিপোর্টার কুড়িগ্রামঃ
 

কুড়িগ্রাম জেলার সদর ইউনিয়ন এর  বেলগাছায় ৯ নং ওয়ার্ডে আজ সকাল ১০ ঘটিকায় মানবতার বাজারে ১৫ টাকার বিনিময়ে গ্রামের বিধবা, কর্মহীন, প্রতিবন্ধী ২৫ টা পরিবারের  মানুষের মাঝে চাল ১ কেজি, আলু ১ কেজি, চিনি ৫০০ গ্রাম, সেমাই ৫০০ গ্রাম, সাবান একটা বিতরন করেন কনট্রিবিউশন ফর বাংলাদেশ   (COB) এর জেলা প্রতিনিধি মানবিক ডাক্তার কলি আক্তার। 

এই বিষয়ে মানবিক ডাক্তার কলি আক্তার সাংবাদিকদের বলেন আমাদের এই চেষ্টা খেটে খাওয়া দুস্থ, অভাবী মানুষের মুখে এই ঈদে হাসি ফুটাবে। কলি আক্তার আরো আমরা চাই বিধবা,কর্মহীন, প্রতিবন্ধী পরিবারে ২৫ টি পরিবারের মাঝে আজ এটা বিতরণ করা হলো, এই ধারাবাহিকতা আমাদের চলমান  থাকবে। 

সুবিধাভূগী হাজরা বেওয়া  বলেন হামরা কাছে এই  করোনা কালে সেমাই চিনি বাজারে কেনার মতো টাকা নাই, তাই মানবতার বাজারে ১৫ টাকা দিয়ে এই জিনিস নিলোং। ১৫ টাকার বিষয়ে কলি আক্তারের কাছে জানতে চাইলে বলেন অনেক মানুষ তারা বিনামূল্যে জিনিস গ্রহন করতে সংকোচ মনে করে, এখানে তারা ১৫ টাকা দিয়ে জিনিস গ্রহন করবে, তখন তাদের মনে হবে আমরা দান গ্রহন করিনি, ক্রয় করেছে।মানবতার বাজারের এই উদ্যোগ সুধী মহলে প্রসংশা বিরাজ করছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ