Recents in Beach

ব্রেকিং নিউজ

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন


মেহেদী হাসান,ঠাকুরগাঁও প্রতিনিধি:
 

ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা সহ নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন পালিত হয়েছে। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় চক্তরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও জেলার জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-০১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন ।   আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোকসানা বানু হাবীব।

আরো বক্তব্য প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পৌর মেয়র আনজুমান আরা বন্যা, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম স্বপণ,জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান তাহমিনা আক্তার মোল্লা, ইএসডিও এর সেক্টর কো-অডিনেটর শামীম হেসেন প্রমূখ। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রোগ্রাম অফিসার নিরঞ্জন কুমার এর উপস্থাপনায় সরকারি বেসরকারি ২০টির অধিক সংগঠন অংশগ্রহণ করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ