Recents in Beach

ব্রেকিং নিউজ

ডোমারে আন্তর্জাতিক নারী দিবস পালিত


রতন কুমার রায়, স্টাফ রিপোর্টার: 

“করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব” প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে জানো প্রকল্পের সহযোগীতায়  দিবসটির যৌথভাবে আয়োজন করে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর।  

নির্বাহী অফিসার শাহিনা শবনমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ,কৃষি কর্মকর্তা কৃষিবীদ আনিছুজ্জামান,ওসি মোস্তাফিজার রহমান,মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগম, নির্বাচন অফিসার আব্দুর রহিম, তথ্যসেবা কর্মকর্তা কামরুন নাহার প্রমূখ।

এসময় নারী নেত্রী আছমা সিদ্দিকা বেবী, সফল নারী উদ্দোক্তা নাজিরা আক্তার ফেরদৌসি, উম্মে কুলসুম নারী অধিকার বিষয়ে বক্তব্য রাখেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ