Recents in Beach

ব্রেকিং নিউজ

বঙ্গবন্ধু আন্তঃজেলা ভলিবলে জাতীয় চ্যাম্পিয়ন পঞ্চগড় দলকে গণসংবর্ধনা, আনন্দ র‌্যালি


মো. কামরুল ইসলাম কামু পঞ্চগড়ঃ
 

বঙ্গবন্ধু আন্তঃজেলা ভলিবলে চ্যাম্পিয়ন পঞ্চগড় দলকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধানের উদ্যোগে নানা আয়োজনের মধ্যে দিয়ে তাদের সংবর্ধনা দেয়া হয়। 

এসময় পঞ্চগড় চৌরঙ্গী মোড়ে সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। 

এ সময় পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবু তৈয়বুর রহমান,পঞ্চগড় পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর সফিকুল ইসলাম,মুক্তিযোদ্ধা এটিএম সারোয়ার,মোস্তফা কামাল মিলন,চ্যাম্পিয়ন ভলিবল দলের খেলোয়ার,কোচ,ম্যানেজার,কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। এ সময় প্রত্যেক খেলোয়ারকে ফুল ও মালা পরিয়ে দিয়ে সংবর্ধনা জানানো হয়। 

পরে সন্ধ্যায় পঞ্চগড় চৌরঙ্গী মোড় এলাকার মুক্ত মঞ্চে আতশবাজি, খেলোয়ার ও কোচকে উপহার সামগ্রী প্রদান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য বঙ্গবন্ধু আন্তঃ জেলা ভলিবলে জাতীয় পর্যায়ে চট্টগ্রাম আবাহনীকে ৩-২ সেটে পরাজিত করে জাতীয় চ্যাম্পিয়ন হয় পঞ্চগড় দল। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ