Recents in Beach

ব্রেকিং নিউজ

ডিমলায় স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে কম্বল বিতরণ


জাহাঙ্গীর রেজা, স্টাফ রিপোর্টারঃ 

নীলফামারীর ডিমলা উপজেলার ‘দক্ষিণ গয়াবাড়ী স্টুডেন্ট’স ক্লাব’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে তাদের নিজস্ব অর্থায়নে বেশ কিছু অসহায়, হত দরিদ্র ও প্রতিবন্ধীদের বাড়ি-বাড়ি গিয়ে শীতের কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার  ৫ নং গয়াবাড়ী ইউনিয়নের কয়েকটি গ্রামে এ কম্বল বিতরণ করা হয়।

এ সময় দঃ গয়াবাড়ী স্টুডেন্ট’স ক্লাব'র সভাপতি ফরিদুজ্জামান বিপুলএর নেতৃত্বে উপস্থিত ছিলেন কামরুজ্জামান সন্জু, আব্দুল রহিদ সহো সংগঠনের সকল নেতৃবৃন্দ। বছরের শীতের শেষেও হতদরিদ্র ও অসহায় প্রতিবন্ধীরা এ কম্বল পেয়ে বেশ খুশি প্রকাশ করেছেন, সেই সাথে উক্ত স্বেচ্ছাসেবী সংগঠনের সকলের সু-সাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ