Recents in Beach

ব্রেকিং নিউজ

পঞ্চগড়ে ছাত্রলীগের উদ্যোগে ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


মো. কামরুল ইসলাম কামু পঞ্চগড়ঃ
 

পঞ্চগড়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পঞ্চগড় জেলা শাখার আয়োজনে সোমবার বেলা ১২ টার দিকে জেলা আওয়ামীলীগ কার্য্যালয় হতে একটি বর্ণাঢ্য র্যালি বের করে জেলা ছাত্রলীগের নেতা কর্মীরা। 

র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় । পরে জেলা আওয়ামীলীগ কার্য্যালয়ে ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, জেলা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান আকতার, সাধারন সম্পাদক মারুফ রায়হান,

জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক হুমায়ুন কবির উজ্জল সহ ছাত্রলীগের জেলা থানা ও পৌর শাখার প্রায় ৫ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিল । এর আগে পঞ্চগড় জেলা পরিষদস্থ বঙ্গবন্ধু মুর্যালে রাত ১২ টা ১ মিনিটে শ্রদ্ধাঞ্জলী অর্পন করে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ