Recents in Beach

ব্রেকিং নিউজ

ঠাকুরগাঁওয়ে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়


মেহেদী হাসান, ঠাকুরগাঁওঃ
 

ঠাকুরগাঁওয়ে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তব্য দেন সদ্য যোগদানকৃত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু তাহের মো: আব্দুল্লাহ, সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু প্রমুখ। 

পুলিশ সুপার ঠাকুরগাঁওয়ের আইন শৃংখলা স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এ সময় জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ