Recents in Beach

ব্রেকিং নিউজ

নারী শিশু নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে গাইবান্ধায় মতবিনিময় সভা


ওবাইদুল ইসলাম, গাইবান্ধাঃ

ধর্ষণ ও যৌণ নিপীড়ণ মানবতার বিরদ্ধে অপরাধ “আসুন নারী ও কন্যার প্রতি সহিংসতার বিরদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলি” এই শ্লোগানকে সামনে রেখে  আন্তর্জাতিক  নারী  নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে আজ দুপুরে সদর থানায় পুলিশ প্রশাসনের  সাথে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখেন,অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান,  বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার সভাপতি মাহফুজা খানম মিতা, সাধারণ সম্পাদক রিক্তু প্রসাদ,নিয়াজ আক্তার ইয়াসমিন, ওসি তদন্ত মজিবর রহমান ও এসআই জান্নাত প্রমূখ। 

বক্তারা, নারী ও কন্যা শিশুর প্রতি উত্ত্যক্তকরণ, যৌণ নিপীড়ণ, ধর্ষণ ও সহিংসতা প্রতিরোধে  পুলিশ প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ