Recents in Beach

ব্রেকিং নিউজ

পঞ্চগড়ে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির পূর্ণ কর্মবিরতি শুরু


মো. কামরুল ইসলাম কামু, পঞ্চগড়ঃ 

বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) ডাকে রবিবার থেকে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে (১৩-১৬) পদবি পরিবর্তনসহ গ্রেড উন্নীত করণের দাবিতে হজিরা খাতায় স্বাক্ষর করে পূর্ণ দিবস কর্মবিতরতি শুরু করছে। 

আগামী ১৯ নভেম্বর পর্যন্ত এই কর্মসূচি পালন করবে। আগামী ২২ থেকে ২৬ নভেম্বর এবং ২৯ ও ৩০ নভেম্বর একই ধরণের কর্মসূচি পালন করবে। দাবি বাসআতবায়িত না হলে আগামী ৫ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সমাবেশ পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে। 

বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) পঞ্চগড় জেলা শাখার সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জানান, গ্রেড পরিবর্তনে প্রধানমন্ত্রীর অনুশাসনসহ বিভিন্ন আদেশ ও নির্দেশনা সত্বেও বাকাসস দাবি বাস্তবায়িত হয়নি। 

প্রধানমন্ত্রীর পদবি পরিবর্তনের দাবি যথাযথভাবে বিবেচনাক্রমে নিস্পত্তির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে পত্র প্রেরণ করা হলেও তা বাস্তবায়িত হয়নি। এতে করে কর্মচারীদের মধ্যে চরম হতাশা ও অসন্তোষ বিরাজ করছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ