Recents in Beach

ব্রেকিং নিউজ

ডিমলায় পরিবেশ ও শব্দদূষণ প্রতিরোধ কমিটির আলোচনা অনুষ্ঠিত


জাহাঙ্গীর রেজাঃ
 

নীলফামারীর ডিমলা উপজেলায় পরিবেশ ও শব্দ দূষণ প্রতিরোধ কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার (৫-নভেম্বর) সকালে বাবুরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

সংগঠনটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউনুস আলী মোল্লা এবং যুগ্ন সাধারণ সম্পাক ডাঃ গোপাল চন্দ্র রায়ের উপস্থাপনায় ওই আলোচনা সভায় বক্তব্য দেন সহ-সভাপতি সফিউল আলম, গোলাম মোস্তফা, ডাঃ মফিজার রহমান, 

সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান চপল ও আলমগীর আলম, অর্থবিষয়ক সম্পাদক আশাদুজ্জামান কবীর জুয়েল, প্রচার সম্পাদক জাহাঙ্গীর রেজা, পরিবেশ বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান পাভেল, ধর্মবিষয় সম্পাদক মোহাম্মদ আলী সানু, সদস্য আতিকুর রহমান মিলন, শামীম আজাদ, মোবাশ্বের রাশেদীন দিলীপ প্রমুখ। 

সভায় বক্তারা পরিবেশ ও শব্দ দূষণ প্রতিরোধে সামাজিকভাবে সকলকে কাজ করার আহবান জানান। সেই সাথে শব্দ দূষনের কুফল গুলো বিভিন্ন সভা-সেমিনারে ব্যপকভাবে উপস্থাপনা করার আহবান করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ