Recents in Beach

ব্রেকিং নিউজ

ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু


রফিক, গাইবান্ধা প্রতিনিধিঃ
 

গাইবান্ধায় সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (১০) দুপুরে জেলা শহরের রেল লাইনের শাহ আব্দুল হামিদ স্টেডিয়াম  এলাকায় এ মমার্ন্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে স্টেডিয়াম এলাকায় রেল লাইনের  রেলক্রসিং পায়ে হেঁটে পার হচ্ছিলেন ওই বৃদ্ধ। এ সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা সান্তাহারগামী দোলনচাপা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই অজ্ঞত ওই বৃদ্ধার মৃত্যু হয়। 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বোনারপাড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মান্নান ফারাজি জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞত বৃদ্ধার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

তবে  তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান ওসি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ