Recents in Beach

ব্রেকিং নিউজ

পীরগঞ্জে এক কৃষকের ৬ টি গরু চুরি

মাহমুদুল হাসান, পীরগঞ্জ রংপুরঃ 
রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের মাগুরা শান্তিপুর গ্রামে এক রাতে ৬টি গরু চুরি হয়েছে। 

জানা গেছে,গত রোববার গভীর রাতে উক্ত গ্রামের নায়েব আলীর পুত্র সামছুল আলমের গোয়াল ঘরের তালা ভেঙ্গে চোর গোয়াল ঘরে প্রবেশ করে ৩ লাখ টাকা মুল্যের ৩টি উন্নত জাতের গাভী ও ৩ টি বাছুর নিয়ে যায়। সংঘবদ্ধ চোর ৮টি গরু বের করলেও ২ টি গরু ছুটে যাওয়ায় ওই ২টি নিয়ে যেতে পারেনি। 

এ ব্যাপারে থানায় অভিযোগ দেয়া হলে ঘটনার সাথে জড়িত সন্দেহে একই গ্রামের খাজা মিয়ার পুত্র আশরাফ আলী(৩৫)কে পুলিশ গ্রেফতার করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ