Recents in Beach

ব্রেকিং নিউজ

ঠাকুরগাঁওয়ে সি আর দত্তের প্রয়ানে মানববন্ধন

মেহেদী হাসান, ঠাকুরগাঁওঃ
ঠাকুরগাঁওয়ে “অমৃত লোকের যাত্রায়” বীর উত্তম মেজর জেনারেল (অব:) সি আর দত্তের প্রয়ানে মানববন্ধন পালিত হয়। গতকাল মঙ্গলবার শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপী মানববন্ধন পালন করা হয়। 

ঠাকুরগাঁও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের আয়োজনে মানবন্ধনে অংশ নেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক প্রবীর কুমার গুপ্ত বুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. অতুল প্রসাদ রায়, 

পৌর সাধারণ সম্পাদক ডা: শুকদেব চন্দ্র দাস, সদর উপজেলা সভাপতি অশোক কুমার দাস, সাধারণ সম্পাদক পরিমল কান্তি দাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, পৌর সভাপতি দ্রৌপদী দেবী আগারওয়ালা, সাধারণ সম্পাদক গোবিন্দ ঘোষসহ সদস্যরা। 

মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার সি আর দত্ত বীরউত্তম গত ২৫ আগস্ট ৯৩ বছর বয়সে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মুক্তিযুদ্ধের সময় তিনি ৪ নম্বর সেক্টরের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। বিশেষ অবদানের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভুষিত হন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ