Recents in Beach

ব্রেকিং নিউজ

বহু প্রতীক্ষিত প্রত্যাশার অবসান পঞ্চগড় প্রেসক্লাবের অনুকূলে জমির দলিল হস্তান্তর

মোঃ কামরুল ইসলাম কামু পঞ্চগড়ঃ
বহু প্রতীক্ষিত প্রত্যাশার অবসান হলো । ১৯৭৪ ইং সালে প্রতিষ্ঠিত পঞ্চগড় প্রেসক্লাব অবশেষে পেল নিজের জমি। প্রতিষ্ঠার পর থেকে সরকারি খাস জমিতে অস্থায়ীভাবে ঘর তুলে প্রেসক্লারের কার্যক্রম পরিচালিত হচ্ছিল। 

গতকাল মঙ্গলবার(০১ সেপ্টেম্বর) সকালে পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম ও সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবুর কাছে প্রেসক্লাবের অনুকূলে জমির দলিল হস্তান্তর করেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন। ভুমি মন্ত্রণালয় প্রেসক্লাবের পক্ষে সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবুর আবেদনের প্রেক্ষিতে তার অনুকুলে এ জমি বরাদ্দ দেয়। 

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল মান্নান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেহানুল হক, অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর রহমান, পৌর মেয়র তৌহিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলামসহ প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। 

পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম বলেন, ১৯৭৪ইং সালে পঞ্চগড় প্রেসক্লাব প্রতিষ্ঠার পর খাস জমিতে অস্থায়ী ভবনে কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। বিষয়টি জেনে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজনই স্থায়ীভাবে জমিটি বরাদ্দ পেতে উদ্যোগী হতে সাংবাদিক নেতৃবৃন্দকে তাগাদা দেন। পরে প্রেসক্লাবের পক্ষে সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু জমিটি স্থায়ীভাবে বরাদ্দ পেতে আবেদন করেন। 

জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের হস্তক্ষেপে দ্রুত দাপ্তরিক আনুষ্ঠানিকতা শেষে ভুমি মন্ত্রণালয়ে ওই আবেদন পাঠানো হয়। পরে ভুমি সচিবকে প্রেসক্লাব নেতৃবৃন্দ বিষয়টি জানালে তিনিও প্রয়োজনীয় সহযোগীতা দেন। এরপর সাধারণ সম্পাদকের অনুকুলে ভুমি মন্ত্রণালয় কোটি টাকার অধিক মুল্যের প্রায় ৬ শতক জমি মাত্র ১০ হাজার ১ টাকা প্রতীকি মুল্যে বরাদ্দ দেয়। 

সবার সহযোগিতায় যত তারাতারি সম্ভব বরাদ্দকৃত জমিতে বহুতল ভবন নির্মাণের কাজ শুরু করা হবে বলে তিনি জানান।জমি বরাদ্দ পেতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ স্থানীয় সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব-১ মো. সালাহউদ্দীন, প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক আহসান কিবরিয়া সিদ্দিকি, 

জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, প্রধানমন্ত্রী কার্যালয়ের এটুআই প্রকল্পের সাবেক কর্মকর্তা নাঈমুজ্জামান মুক্তাসহ অনেকের প্রত্যেক্ষ ও পরোক্ষ সহযোগিতার জন্য প্রেসক্লাব নেতৃবৃন্দ কৃতজ্ঞতা জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ