Recents in Beach

ব্রেকিং নিউজ

সাবেক মন্ত্রী সাহারা খাতুনের মৃত্যুতে গভীর শোকাহত মনোরঞ্জন শীল গোপাল এমপি

মোঃ নাজমুল হোসেন, দিনাজপুরঃ 
বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী, সাহারা খাতুন এমপি'র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। 

শুক্রবার (১০ জুলাই) এক শোকবার্তায় এমপি গোপাল বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে সাহারা খাতুন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আজীবন কাজ করে গেছেন এবং দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকে আইনিসহ সকল সাহায্য-সহযোগিতা প্রদান করেছেন। 

এমপি গোপাল আরেও বলেন, তার মৃত্যুতে দেশ ও জাতি একজন দক্ষ নারী নেত্রী এবং সৎ জননেতাকে হারাল। আমরা হারালাম এক পরীক্ষিত ও বিশ্বস্ত সহযোদ্ধাকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ