Recents in Beach

ব্রেকিং নিউজ

ঢাকা টু দিনাজপুর মহাসড়কে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার

মোঃ নাজমুল হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ 
নবাবগঞ্জ উপজেলার ঢাকা-দিনাজপুর মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতনামা (৫৫) এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।  

১১ জুন ২০২০ ইং বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার রতনা দীঘি নামক এলাকার রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। 

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে নবাবগঞ্জ থানা ওসি অশোক কুমার চৌহান জানান, আজ সকালে স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে জানতে পারি রতনা দিঘী এলাকায় রাস্তার পাশে একটি লাশ পড়ে আছে। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। 

ময়না তদন্তের জন্য লাশ দিনাজপুর আব্দুর রহিম মেড়িক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।  তিনি আরো জানান,

এখন পর্যন্ত উদ্ধার হওয়া লাশে পরিচয় শনাক্ত হয়নি। তবে আমরা প্রাথমিক ধারনা করছি উদ্ধার হওয়া ব্যাক্তি প্রতিবন্ধী ছিলেন এবং গাড়ি ধাক্কা লেগে সে মারা যেতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ